![]() চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী‘রামুর ঘটনায় জড়িতরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না’07 Oct 2012 01:43:36 PM Sunday BdST
স্টাফ করেসপন্ডেন্ট চট্টগ্রাম: রামুর ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর। রোববার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮১তম ব্যাচের রিক্রুট সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, রামু ও উখিয়ার বৌদ্ধ উপাসনালয়ে হামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা উস্কানি দিয়েছেন মর্মে অপব্যখ্যা করা হচ্ছে। এরপরও তদন্তে নিজ দলের কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১২ এআরএম/টিসি; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||
