banglanews24.com Logo

রাশিয়া বিএনপির বার্ষিক বনভোজন

16 Jul 2012   11:41:05 AM   Monday BdST

জামিল খান, মস্কো থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাশিয়া শাখা গত শনিবার বার্ষিক বনভোজন উদযাপন করেছে।

মস্কো রিং রোড থেকে মাত্র আট কিলোমিটার দূরে গোর্কি নামক স্থানে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে এই বনভোজন আয়োজন করা হয়।

বিএনপি রাশিয়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস শরীফ, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বনভোজন আয়োজন কমিটির প্রধান জাকি উদ্দীন শাহ স্বপন, রাশিয়া বিএনপি শাখার নবগঠিত আহ্বায়ক মুরাদুল ইসলাম,যুগ্ন-আহবায়ক শাহিন খান, সদস্য এ কে এম আহসানুল কিবরিয়া (জুয়েল),সাজেদুল ইসলাম সাজু ও হারুন মজুমদারসহ দলের নেতারা বনভোজনে উপস্থিত ছিলেন।

বনভোজনে অতিথি ছিলেন বাংলাদেশি বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের (আরবিসিসিআই) সভাপতি ফিরোজ উল আলম খান, ডাঃ মোতালিব পাটওয়ারি বাহার, সাইদুর রহমান শাহীন ও ডঃ শহিদুল হক (শানু) প্রমুখ।

এছাড়া মস্কোতে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা, ছাত্র-ছাত্রী এবং বিদেশি নাগরিকরা উপস্থিত ছিলেন।

বনভোজনে নানা আয়োজনের মধ্যে ছিল নারীদের চেয়ার সিটিং ও বালিশ খেলা এবং পুরুষদের ক্যারম, দাবা ও তাস খেলার প্রতিযোগিতা। বনভোজনে অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে পুরস্কৃত করা হয়।

বনভোজন সম্পর্কে আয়োজন কমিটির প্রধান জাকি উদ্দীন স্বপন বলেন, “আমাদের এ বনভোজনে মস্কোর সবকটি বাংলাদেশি সংগঠনের প্রতিনিধি উপস্থিত হয়েছেন। মস্কোতে মাত্র কয়েকটি অনুষ্ঠানে আমরা এমনটি দেখতে পেয়েছি। বনভোজনে সবার অংশগ্রহণ আমাদের আয়োজনকে স্বার্থক করেছে।”

এবারের বনভোজনে সর্বশেষ আয়োজন ছিল আকর্ষণীয় রাফেল ড্র। এতে মোট পুরস্কারের সংখ্যা ছিল ৩০টি। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় মস্কো-ঢাকা-মস্কো প্লেনের টিকেট। রাশিয়ার প্রথম পূর্ণাঙ্গ অনলাইন বাংলা পত্রিকা রুশ-বাংলা নিউজ ডট কমের সৌজন্যে দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল সাত দিনের তুরস্ক ভ্রমণের প্যাকেজ ট্যুর।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত