banglanews24.com Logo

শনিবার খুলছে ঢাবি

02 Nov 2012   07:29:20 PM   Friday BdST

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাবি: দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটির পর দীর্ঘ ১৮ দিন শেষে শনিবার খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

অক্টোবরের ১৫ তারিখ থেকে এ ছুটি শুরু হয়। শেষ হচ্ছে নভেম্বরের ৩ তারিখে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ হয় ২৪ অক্টোবর। ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি শেষে ১ নভেম্বর থেকেই শুরু হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিস থেকে জানানো হয় শনিবার থেকে পুরোদমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে।

শুক্রবার থেকেই শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাস সরব হয়ে উঠতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১২
এমএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত