banglanews24.com Logo

বিএসএমএমইউতে অস্ত্রোপচারে বিদেশি সার্জন

13 Sep 2012   04:59:30 PM   Thursday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্যান্সারসহ নানা রোগের অস্ত্রোপচার করবেন ভারত ও সিঙ্গাপুরসহ বিদেশের প্রখ্যাত সার্জনরা। আগামী ৩ ও ৪ অক্টোবর গলার ক্যান্সার, মুখগহ্বর ও চোয়ালের টিউমার, জটিল গলগণ্ড, প্যারোটিভ টিউমারসহ নানা রোগে আক্রান্ত রোগীদের শরীরে অস্ত্রোপচার করবেন তারা। এ সময় বিএসএমএমইউ’র সার্জনরা তাদের সঙ্গে অংশ নেবেন।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালায় অংশ নিতে এসে বিদেশি সার্জনরা আসবেন। এ সময় তারা কিছু রোগীর অপারেশন করবেন।

এ প্রখ্যাত সার্জনদের হাতে অস্ত্রোপচার করিয়ে নিতে আগ্রহী রোগীদের ২৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের ৬ষ্ঠ তলায় নাক-কান-গলা বিভাগের ৬২৬নং কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া মোবাইলে ০১৭৪৬৭৪৮৪৯২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
এমএন/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত