|

ডিএসই ও সিএসই
ব্যাপক দরপতন, কমেছে লেনদেন
30 Sep 2012 11:19:47 AM Sunday BdST
শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ব্যাপক দরপতন হয়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণ ও মূল্যসূচক কমেছে। এদিন লেনদেন শেষে ডিএসইতে ২৩২টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ১৩৭ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৭৮২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৪৬ কোটি টাকা। রোববার ডিএসইতে সূচক বেড়ে লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৯ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে সূচকের ওঠানামা শুরু হয়। বেলা পৌনে ১১টায় ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬৫৭ পয়েন্টে, ১০টা ৫৫ মিনিটে ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৮ পয়েন্টে, ১১টায় ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৬ পয়েন্টে, দুপুর ১২টায় ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬৪২ পয়েন্টে, পৌনে ১টায় ৭৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬০৭ পয়েন্টে, সোয়া ১টায় ৬৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬১৭ পয়েন্টে, ২টায় ১০৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৭ পয়েন্টে স্থির হয়। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ১৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪৪ পয়েন্টে নেমে আসে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায়, রোববার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির দাম। রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজ কোম্পানির মোট লেনদেন হয় ৭১ কোটি ৪ লাখ ৬২ হাজার ৪০০ টাকা, আরএন স্পিনিং ৩৫ কোটি ৯৫ লাখ ৩৬ হাজার ২০০ টাকা, তিতাস গ্যাস ২৮ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ২০ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা, কেয়া কসমেটিকস ১৯ কোটি ০২ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা, আফতাব অটোমোবাইল ১৮ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা, ডেল্টা স্পিনার্স ১৫ কোটি ৪৫ লাখ ৭৪ হাজার ১০০ টাকা, ইউসিবিএল ১৫ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৭০০ টাকা, অলিম্পিক ১৫ কোটি ৭৭ হাজার ৪০০ টাকা এবং এইমস ফার্স্ট মি. ফান্ড ১৩ কোটি ৮১ লাখ ৯৫ হাজার ২০০ টাকা। অন্যদিকে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৩০৫ পয়েন্ট কমে অবস্থান করে ৮ হাজার ৮১৪ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯টি, কমেছে ১৭২টি। লেনদেনের ভিত্তিতে (টাকায়) সিএসইর শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড এয়ারওয়েজ, আরএন স্পিনিং, ইউসিবিএল, আফতাব অটোমোবাইল, ন্যাশনাল ব্যাংক, কেয়া কসমেটিকস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বেক্সিমকো লি., বিকন ফার্মা এবং ইউনিক হোটেল। এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ৯০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বাংলাদেশ সময় : ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১২
সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|