![]() ডিএসই ও সিএসইতে দরপতনের ধারা08 Oct 2012 10:57:31 AM Monday BdST
শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দাম কমেছে। এর ফলে মূল্যসূচকও কমেছে। তবে আগের কার্যদিবস রোববারের চেয়ে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। এ নিয়ে ডিএসইতে গত তিন কার্যদিবস টানা দরপতন হলো। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে সাধারণ মূল্যসূচক কমে ১৩৭ পয়েন্ট ও লেনদেন হয় ৭৮২ কোটি টাকা। তবে দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক বাড়ে ৪৪ পয়েন্ট ও লেনদেন হয় এক কোটি টাকা বেশি অর্থাৎ ৭৮৩ কোটি টাকা। পরবর্তীতে তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকে যোগ হয় আরও ১১৭ পয়েন্ট ও লেনদেন হয় ৯৭৯ কোটি টাকা। চতুর্থ কার্যদিবস বুধবার ফের সূচক কমে যায় ৩৯ পয়েন্ট ও লেনদেন হয় ১ হাজার ৪৪ কোটি টাকা। শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক কমে আরও ২০ পয়েন্ট ও লেনদেন হয় ৬৬৩ কোটি টাকা। বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||
