banglanews24.com Logo

ঈশ্বরগঞ্জে যুবকের লাশ উদ্ধার

19 Apr 2012   02:48:19 PM   Thursday BdST

নান্দাইল সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাউলেচর গ্রাম থেকে পুলিশ বৃহস্পতিবার সকাল ১১টায় শামীম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।

শামীম ওই উপজেলার দত্তগ্রাম গ্রামের সুরুজ আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শামীম রাউলেরচর গ্রামে কয়েকজন বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরাফেরা করে রাতে বাড়ি ফিরেনি।

এদিকে সকালে এলাকাবাসী তার লাশ একটি পুকুরের পাড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিম এসে উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

শামীম একই উপজেলার রাউলেরচর গ্রামে মামা আবু সিদ্দিকের বাড়িতে ২০ বছর ধরে বসবাস করে আসছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, লাশের বুকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন এবং গলায় একটি নতুন গামছা পেঁচানো ছিল।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

প্রতিবেদন: শাহ আলম ভূঁইয়া/ সম্পাদনা: মো. মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত