banglanews24.com Logo

ফরিদপুরে আটঘর উপ-নির্বাচনে লতিফ মোল্লা চেয়ারম্যান নির্বাচিত

16 Apr 2012   09:21:24 PM   Monday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে লতিফ মোল্লা নির্বাচিত হয়েছেন।

নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ইউনিয়নের ৯টি কেন্দ্রে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে।

ভোট গ্রহণ চলাকালে জাল ভোট প্রদানের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ২ নারীসহ ৮ জনকে আটক করে ৫শ টাকা করে জরিমানা আদায় করে। পরে ভোট গ্রহণ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

সালথা উপজেলা নির্বাচন কমিশনার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, নির্বাচনে ৬ জন প্রার্থী প্রচারণা শুরু করলেও শেষ পর্যন্ত আব্দুল লতিফ মোল্লা ও ববিতা বোসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।  

আব্দুল লতিফ মোল্লা আনারস প্রতীক নিয়ে পায় ৪২৪৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দী ববিতা বোস টেলিফোন প্রতীক নিয়ে ৩৭১২ ভোট পায়। ববিতা বোস পরাজিত হন ৫৪২ ভোটে।

উল্লেখ্য, চলতি বছর ৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা ও আটঘর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মলয় বোসকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। তার মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। পরাজিত প্রার্থী ববিতা বোস মলয় বোসের স্ত্রী।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১২
প্রতিবেদন: রেজাউল করিম বিপুল
সম্পাদনা: মামুন উর রশীদ, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত