banglanews24.com Logo

ঈদ পরবর্তী সপ্তাহ

ডিএসইতে লেনদেন ও সূচক কমেছে

02 Nov 2012   06:57:32 AM   Friday BdST

শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গত ২৪ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ঈদ ও পূজার ছুটি থাকার পর দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ দিন লেনদেন হয়েছে। গত সপ্তাহজুড়ে সাধারণ সূচক ও  লেনদেন উভয়ই পতন হয়েছে। গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক কমেছে ৮৯ দশমিক ৯৮ পয়েন্ট এবং  লেনদেন কমেছে ৮ দশমিক ৭৩ শতাংশ।
 
আগের সপ্তাহের প্রথম কার্যদিবস মঙ্গলবার ডিএসইর সাধারণ সূচক ছিল ৪ হাজার ৫৭৪ দশমিক ৯৭ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৪৮৪ দশমিক ৯৯ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ৮৯ দশমিক ৯৮ পয়েন্ট বা ১ দশমিক ৯৭ শতাংশ।
 
অন্যদিকে গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসইর সূচক ও লেনদেনের উঠানামা লক্ষ্য করা গেছে। এছাড়া কমেছে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
 
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন কমেছে ৮ দশমিক ৭৩ শতাংশ। লেনদেন হয়েছে মোট ১ হাজার ২৬ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৮৮৩ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ১২৪ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৪২০ টাকা।
 
গত সপ্তাহের ৩ কার্যদিবসে ডিএসইর ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৮৭টির, কমেছে ১৮৯টির ও অপরিবর্তিত ছিল ৮টির দাম। কোনো লেনদেন হয়নি ৯টি প্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল ১৫২টির, কমেছে ১১৪টির ও অপরিবর্তিত ছিল ১১টির দাম। কোনো লেনদেন হয়নি ৭টি প্রতিষ্ঠানের।
 
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এদিকে মোট ৩ কার্যদিবসের দৈনিক গড় লেনদেনও কমেছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ৩৪২ কোটি ২১ লাখ ১৮ হাজার ৯৬১ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল এক হাজার ৩৭৪ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ১৪০ টাকা । অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন কমেছে ৮ দশমিক ৭৩ শতাংশ।
 
এছাড়া ডিএসইতে কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইতে মোট ২৫ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৮৫২টি শেয়ার হাতবদল হয়েছে। যেখানে গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল ২৮ কোটি ৪৮ হাজার ৯৩৪টি । সুতরাং গত সপ্তাহে শেয়ার লেনদেন কমেছে ৯ দশমিক ৩৬ শতাংশ।
 
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- বঙ্গজ (১৬ দশমিক ৪২ শতাংশ দাম বাড়ে), ডেল্টা স্পিনিং (১০ দশমিক ৯৬ শতাংশ), বাটা সু (৯ দশমিক ১৩ শতাংশ), মিথুন নিটিং (৯ দশমিক ১২ শতাংশ), এসিআই ফর্মুলেশন লিমিটেড (৯ দশমিক ০৮ শতাংশ), মুন্নু স্টাফলারস (৮ দশমিক ৯৮ শতাংশ), এপেক্স ফুড  (৭ দশমিক ০২ শতাংশ), ওসমানিয়া গ্লাস (৬ দশমিক ১৩ শতাংশ), এইমস ফার্স্ট মি. ফান্ড (৬ দশমিক ০৯ শতাংশ) এবং ইনটেক অনলাইন (৫ দশমিক ২৬ শতাংশ)।
 
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা (২৫ দশমিক ৪২ শতাংশ দাম কমেছে), দি ঢাকা ডায়িং (১৩ দশমিক ৩০ শতাংশ), ব্যাংক এশিয়া (১১ দশমিক ৮৪ শতাংশ), প্রাইম ফিন্যান্স (১১ দশমিক ৭৫ শতাংশ), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (১০ দশমিক ৬২ শতাংশ), আইএলএফএসএল (১০ দশমিক ৫৯ শতাংশ), বেক্সিমকো সিনথেটিক (৯ দশমিক ৬৯ শতাংশ), অগ্নি সিস্টেম (৯ দশমিক ৬৫ শতাংশ), অলটেক্স ইন্ডাস্ট্রিজ (৯ দশমিক ৬২ শতাংশ) এবং বে লিজিং (৯ দশমিক ৩২ শতাংশ)।
 
বাংলাদেশ সময়: ০৬৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত