![]() প্রবাসে শিশু বিকাশে বাংলাভাষা ও সংস্কৃতি09 Oct 2012 09:10:15 PM Tuesday BdST
রাশিদা আকন্দ লাকি, ক্যানেটিকাট থেকে সুজলা-সুফলা-শস্য-শ্যামলা বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বাঙলা আমাদের মাতৃভাষা। সাত সমুদ্র তেরো নদী পেড়িয়ে পৃথিবীর অপর প্রান্তে এসেও সেই কৃষ্টি আর সংস্কৃতিকে আমরা কখনো ভুলে যাইনি- কারণ আমাদের মনের গভীরে আজও সেই চিরসবুজ শান্তির সুনিবিড় শেকড়টি গাঁথা রয়েছে- আর তার কারণ, মনে প্রাণে আজও আমরা মাছে-ভাতে বাঙালি, দুধে-ভাতে বাঙালি। তাই আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের সবার প্রিয় সবুজ বাংলার মাটিতে যেমন করে সূর্য লাল টুকটুকে আগুন ছড়ায় ঠিক তেমনি করে প্রবাসের মাটিতেও সূর্য ঐ একই রং ছড়ায় আর সেই রংয়ের আবেশে বাতাসে বয়ে যায় সূরের মূর্ছনা, কারণ বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সংগীত আর সংস্কৃতি চর্চা শুধু মনের ক্ষুধাই মিটায় না এর মাধ্যমে খুঁজে পাই সাধারণ মানুষের জীবনচিত্র, তার সাথে খুঁজে পাই সব ধর্মের মর্মকথা । আমরা যখন বাংলা গানগুলো শুনি তখন প্রত্যেকটি অর্থ আমরা আলাদাভাবে বুঝতে পারি, সুতরাং আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্ম ছোট্ট শিশুদের মনে বাংলা সংস্কৃতির ছোট্ট রেখাবিন্দু গেঁথে দিতে পারি তাহলে তাদের মনেও একদিন আমাদের মত করেই কাঁদবে দেশ ও মাটির মমতাই- কারণ আজকের শিশু আমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত। অসাধারণভাবে প্রভাবিত করতে পারে। আর মা বাবা হিসেবে আমাদের খুঁজে বের করতে হবে কখন কীভাবে এই ছোট্ট ছোট্ট চিত্রগুলো ওদের সামনে তুলে ধরতে হবে। এক সময় আমরা যেমন করে আমাদের মাতৃভূমিতে মা-বাবার হাত ধরে চলতে শিখেছি, ভালো-মন্দের ব্যবধান বুঝতে শিখেছি ঠিক তেমনি করে প্রবাসী জীবনেও আমরা সবাই মিলে কেন্দ্রীভূত হয়ে শিশু বিকাশের আত্মপ্রত্যয়ে সহযোগিতা করতে পারি। সাংস্কৃতিক সংস্থা ‘ঝংকার’ আশাবাদী যে একদিন এই ছোট্ট ছোট্ট শিশু শিল্পীর আত্মপ্রত্যয় আকৃষ্ট করবে যুক্তরাষ্ট্র তথা ক্যানেটিকাটের সকল বাঙালি শ্রোতাদের, তাদের সাংস্কৃতিক প্রতিভা, নাচ, গানের তালের মূর্ছনায় কখনো মনের আনন্দে আবার কখনো বেদনায় জড়িয়ে মন চাইবে হারিয়ে যেতে সেই দিন গুলোতে যেদিনগুলো অনেক আগেই আমরা পিছনে ফেলে চলে এসেছি। তাই আজ আমার বিশেষ অনুরোধ যুক্তরাষ্ট্র তথা ক্যানেটিকাটের সকল মা-বাবার কাছে আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যেন এই প্রবাসে প্রতিটি ঘরে ঘরে বাংলা ভাষা আর সংস্কৃতি চর্চার পাশাপাশি তুলে ধরতে পারি বাঙালি ঐতিহ্যকে- তাহলে আমরা মনের তৃপ্তি নিয়ে বলতে পাবরো প্রবাসী জীবন যাপন করলেও আমরা আমাদের দেশ, দেশের মাটি আর দেশপ্রেমকে একটু হলেও ভবিষ্যতের চাবিকাঠি যাদের হাতে আছে- তাদের মনে অনুপ্রবেশ করতে পেরেছি। -রাশিদা আকন্দ লাকি বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||

