banglanews24.com Logo

সায়েদাবাদে বাস ভাঙচুর

17 May 2012   12:49:51 PM   Thursday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে সায়েদাবাদে বলাকা পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকার হোটলে আল-আরাফা’র ‍সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি সায়েদাবাদ থেকে গাজীপুর যাওয়ার পথে কয়েক ব্যক্তি বলাকা পরিবহনের বাসের সামনের গ্লাসে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাসের সামনের গ্লাসটি ভেঙে যায় এবং বাসের কয়েকজন যাত্রীসহ চালক আব্দুল ওয়াহিদ ও হেলপার রফিকুল ইসলাম আহত হন।  

বলাকা মিনি বাস সার্ভিসের গাজীপুর জেলার সভাপতি নজরুল ইসলাম বাবু বাংলানিজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে যাত্রাবাড়ি থানায় বাস মালিক পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

যাত্রবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আবুল কাশেমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি এ বিষয়ে অবগত নন।
 
অপরদিকে সকাল থেকে সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। সায়েদাবাদ এলাকায় হরতালের পক্ষে বা বিপক্ষে কোনও মিছিল দেখা যায়নি।  

উল্লেখ্য, বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে সারাদেশে এ হরতাল ডাকে ১৮ দলীয় জোট। এছাড়াও সমমনা রাজনৈতিক দলগুলো এ হরতালে সমর্থন দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মে ১৭, ২০১২

এআই/ সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট  এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত