|

রশিদপুরে এবার ত্রিমুখী সঙঘর্ষে রক্ষা ৫০ বাসযাত্রীর
12 May 2012 01:59:49 PM Saturday BdST
সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিলেট : ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণসুরমা উপজেলার রশিদপুরে অল্পের জন্য জীবনে রক্ষা পেলেন অর্ধশতাধিক বাসযাত্রী।
রশিদপুর পয়েন্টে শনিবার সকাল ১০টায় ২টি বাস ও একটি ট্রাকের মধ্যে ত্রিমুখী সঙঘর্ষ হয়েছে। তবে এতে আহত হয়েছেন ৫ জন।
দক্ষিণ সুরমা থানা পুলিশের এসআই ফরিদ ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, সিলেট থেকে হবিগঞ্জগামী হবিগঞ্জ এক্সপ্রেস এবং সেখানে দাঁড়ানো একটি মিনিবাস ও বিশ্বনাথ থেকে আসা একটি ট্রাকের মধ্যে ত্রিমুখী মুখোমুখি সঙঘর্ষ হয় । এতে অল্পের জন্য রক্ষা পান বাসের প্রায় অর্ধশতাধিক যাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রশিদপুর পয়েন্ট ঢাকা-সিলেট মহাসড়কের একটি দুর্ঘটনাপ্রবণ স্থান। কোনো সিগনাল বা ট্রাফিক না থাকায় প্রায়ই এ পয়েন্টে দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে।
প্রসঙ্গতঃ রশিদপুর পয়েন্টের কাছাকাছি স্থানে শুক্রবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইফতেখার শামীমসহ ৮ জন নিহত হন।
দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া গাড়ি ৩টি এক ঘণ্টা প্রচেষ্টার পর উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
বাংলাদেশ সময় : ১৩১৭ ঘণ্টা, ১২ মে, ২০১২, এসএ, সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর Kumar.sarkerbd@gmail.com
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|