banglanews24.com Logo

চার ইঞ্চি পানির নিচে রাঙামাটির ঝুলন্ত সেতু

10 Oct 2012   08:19:48 PM   Wednesday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: পর্যটকদের বিনোদনের অন্যতম স্থান রাঙামাটি পর্যটনের ঝুলন্ত সেতু বর্তমানে চার ইঞ্চি পানির নিচে তলিয়ে গেছে।

কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলের পানি কাপ্তাই হ্রদে নেমে আসায় সেতুটি চার ইঞ্চি পানির নিচে ডুবে যায়।

রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আখলাকুর রহমান বাংলানিউজকে বলেন, “বর্তমানে সেতুটি প্রায় চার ইঞ্চি পানির নিচে ডুবে আছে। তবে আশা করছি আগামী কয়েকদিন বৃষ্টি না হলে কাপ্তাই হ্রদের পানি কমে যাবে। এতে সেতু থেকেও পানি নেমে যাবে। ”

তিনি আরও জানান, সেতুর ওপর পানির পরিমাণ বেশি না হওয়ায় আপাতত সেতু ব্যবহারে নিষেধের ওপর কোনো নোটিশ দেওয়া হচ্ছে না। পরবর্তীতে সেতুর ওপর পানির পরিমাণ বেড়ে গেলে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে নোটিশ প্রদান করা হবে।

সেতুর ওপর পানি থাকায় সেতুর দু’প্রান্তে দর্শনার্থীসহ স্থানীয় লোকজনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টেবর ১০, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত