![]() সিলেটে ৪০ জামায়াত নেতাকর্মীর নামে পুলিশ অ্যাসল্ট মামলা18 Apr 2012 06:02:16 AM Wednesday BdST
স্টাফ করেসপন্ডেন্ট সিলেট : সিলেট মহানগর জামায়াতের আমীর অ্যাভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও দক্ষিণ-সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদসহ জামায়াতের ৪০ নেতা কর্মীর বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে এই মামলায় আটক করা হয়েছে এক শিবিরকর্মীকে। সোমবার বিকেলে এএসআই আফসার উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। কোতোয়ালী থানা ওসি আতাউর রহমান রাতে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি) জানিয়েছে, পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করা এবং মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে সোমবার বিকেলে এএসআই আফসার উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলায় জামায়াতের কেন্দ্রীয় নেতা ও মহানগরী আমীর মাহবুব জুবায়ের, মাওলানা লোকমানসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করতে এসআই হাদিউল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিবেদন: সাব্বির আহমদ / সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
||
