banglanews24.com Logo

দিনাজপুরে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

13 Apr 2012   03:53:19 PM   Friday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) আব্দুর রহমান এই রায় দেন।

মিজানুর রহমান দিনাজপুর শহরের গোলাপবাগ এলাকার নাজমুল ইসলামের ছেলে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল বাংলানিউজকে জানান, সকালে মাদক সেবন অবস্থায় মিজানুরকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে উক্ত কারাদণ্ড দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২

প্রতিবেদন: সানি সরকার
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত