banglanews24.com Logo

রাবিতে ছাত্র-শিক্ষক নির্যাতন দিবসে নানা কর্মসূচি

28 Aug 2012   09:20:24 PM   Tuesday BdST

রাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: তত্ত্বাবধায়ক সরকারের আমলে (২০০৭ সালে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা নির্যাতনের ঘটনার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ব্যাপক নির্যাতন চালায় পুলিশ।

ওই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রতিবছর ৩০ আগস্ট  ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস পালন করে আসছে।  এরই ধারাবাহিকতায় আগামী ৩০ আগস্ট বৃহস্পতিবার রাবিতে পালিত হবে ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস ।

মঙ্গলবার রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্র রঞ্জন মিশ্র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দিবসের বিস্তারিত কর্মসূচি জানানো হয়।
 
এর মধ্যে রয়েছে, সকাল ১০টা ১৫ মিনিটে সিনেট ভবনের সামনে থেকে প্রতিবাদী মিছিল, সকাল সাড়ে ১০টায় সিনেট ভবন প্রাঙ্গণে নির্যাতিত ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সংবর্ধনা ও আলোচনা সভা।

এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ।

প্রসঙ্গত, বিগত ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সেনাসদস্যের সঙ্গে বাগবিতণ্ডা হয় কয়েক ছাত্রের।

এরই এক পর্যায়ে সৈন্যরা ছাত্র-শিক্ষকদের ওপর চড়াও হয়। এসময় তারা এক শিক্ষককে লাঞ্ছিত করেন । ওই ঘটনার রেশ ধরে ছাত্রদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে।

সে সময় গ্রেফতার করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক ও ৫ ছাত্রকে। বিভিন্ন মামলায় আসামি করা হয় তাদের। এছাড়া ২২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘাতের সময় গুলিতে রিকশাচালক আনোয়ার নিহত হন।

গ্রেফতার শিক্ষকদের মধ্যে ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. এম আবদুস সোবহানও।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত