banglanews24.com Logo

শিশু-কিশোরদের জন্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

02 Sep 2012   11:10:25 AM   Sunday BdST

ইচ্ছেঘুড়ি ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিশু-কিশোরদের জন্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালার আয়োজন করেছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। দুই মাসব্যাপী এই চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় ১৩ থেকে ১৯ বছর বয়সীদের শিশু-কিশোররা অংশ নিতে পারবে।

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই কর্মশালা চলবে। এতে সম্পাদনা, শব্দ, চিত্রগ্রহণ, পরিচালনা, প্রামাণ্যচিত্রসহ মোট ১৫টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, ক্যাথরিন মাসুদ, অমিতাভ রেজা, মোস্তফা সরয়ার ফারুকীসহ আরো অনেকে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ, ২০/এ সেন্ট্রাল রোড, ঢাকা-১২০৫।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১২

সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত