![]() বুধবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম থেকে রেলের সকল যাত্রা বাতিল27 Jun 2012 01:25:04 AM Wednesday BdST
সিনিয়র করেসপন্ডেন্ট ঢাকা: ঢাকা-চট্টগ্রাম রেলপথে সীতাকুণ্ডের ভাটিয়ারি ও কুমিরার মধ্যবর্তী এলাকায় রেলসেতুর একাংশ ভেঙে পড়ায় বুধবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটসহ অন্যান্য জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকবে। এ জন্য চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটসহ অন্যান্য জেলার যাত্রা বাতিল ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। বাংলানিউজকে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এসব তথ্য জানিয়েছেন রেলের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের। তিনি আরও জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন চলাচল বন্ধ হয়নি। ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন ভাটিয়ারি পর্যন্ত আসছে এবং আসবে, এর পর চট্টগ্রাম রেল স্টেশন পর্যন্ত পৌছার জন্য রেল কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা রেখেছে বলে তিনি জানান। বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
||
