banglanews24.com Logo

গ্রামীণসহ চার অপারেটরকে বকেয়া পরিশোধে এনবিআর’র চিঠি

28 Aug 2012   11:53:39 PM   Tuesday BdST

তাহজিব হাসান, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রামীণ ফোনসহ ৪ মোবাইল ফোন অপারেটরকে আগামী ৭ দিনের মধ্যে বকেয়া ভ্যাট ৭৪৬ কোটি টাকা পরিশোধের জন্য চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)।

মঙ্গলবার অতিরিক্ত কর কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী স্বাক্ষরিত চিঠি মোবাইল ফোন অপারেটরদের কাছে পাঠানো হয়।

উল্লেখ্য, গ্রামীণ ফোনের বকেয়ার পরিমাণ ৩৭৯ কোটি টাকা, রবি ১৮১ কোটি, সিটিসেল ৪১ কোটি এবং বাংলালিংক ১৪৫ কোটি টাকা।

সাতদিনের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে মোবাইল অপারেটরদের জরিমানা, ব্যাংক একাউন্ট  জব্দসহ কঠোর পদক্ষেপ নিতে পারে এনবিআর।

এনবিআর সূত্রে জানা যায়, ২০০৬-০৭ অর্থবছরে সিম প্রতি ৯০০ টাকা ভ্যাট আরোপ করা হয়। পরে মোবাইল ফোন অপারেটরগুলো এ ভ্যাট বাতিল করার জন্য হাইকোর্টে রিট করে। পরবর্তীতে হাইকোর্ট সিম প্রতি ৯০০ টাকার ভ্যাট বাতিল করে দেয়। পরে এনবিআর’র পক্ষ থেকে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। আপীল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে এনবিআর’র পক্ষে রায় দেয়। এরই পরিপ্রেক্ষিতে এনবিআর বকেয়া পরিশোধের জন্য মোবাইল ফোন অপারেটরদের এ চিঠি দিয়েছে।

এ ব্যাপারে মোবাইল ফোন কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করা হলে তারা চিঠি পাননি বলে জানান। চিঠি পাওযার পর তারা তাদের প্রতিক্রিয়া জানাবে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২
টিএইচ/এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত