banglanews24.com Logo

সোনামসজিদ সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

09 May 2012   08:13:11 PM   Wednesday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে বুধবার দুপুরে সোনামসজিদ সীমান্তের ওপারে ভারতের মোহদীপুর বন্দরে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক (বর্তমানে ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর মিজানুর রহমান।

অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অফিসার টিএস নাজি।

চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর (বর্তমানে ভারপ্রাপ্ত অধিনায়ক) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ৪৬ পত্নীতলা ব্যাটালিয়ন, ৪৩ নওঁগা ব্যাটালিয়ন ও ৯ চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়করা ভারতের মোহদীপুর বন্দরে ভারতীয় মালদা সেক্টরের অধিনস্থ ১৮৩, ৩১,৫৯ ও ১২৫ নং বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অফিসারদের সঙ্গে এ বৈঠকে অংশ নেন।

বৈঠকে গত মাসে শাহবাজপুর ইউপির আজমতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে ২ রাউন্ড গুলি ছোড়ার কারণ, অবৈধভাবে ভারত থেকে হেরোইন ও ফেনসিডিল পাচার ও সীমান্ত এলাকায় বাংলাদেশি মানুষ হত্যার প্রতিবাদ করা হয়।

এ সময় ভারতীয় বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশি চোরাকারবারীদের কাটাতারের বেড়া কাটা ও বেড়ার নাটবল্টু খুলে চুরি করে নেওয়ারও পাল্টা প্রতিবাদ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ২৩ এপ্রিল একই স্থানে ব্যাটালিয়ন পর্যায়ের অনুর‍ূপ একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ০৯ , ২০১২
প্রতিবেদন: এ,কে,এস,রোকন
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত