banglanews24.com Logo

পরিত্যক্ত টায়ার থেকে জ্বালানি তেল

01 Aug 2012   08:40:46 PM   Wednesday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে এই প্রথম পরিত্যক্ত টায়ার থেকে জ্বালানি তেল উৎপাদিত হচ্ছে। রেডিয়েন্ট রিনিউয়েবল এনার্জি লিমিটেড নামের দেশীয় একটি প্রতিষ্ঠান রাবার ও টায়ার থেকে জ্বালানি তেল উৎপাদন করছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন (অব.) মহাসিন হাবিব বাংলানিউজকে জানান, গাজীপুরে স্থাপিত তাদের কারখানায় দৈনিক সাড়ে ৪ হাজার লিটার তেল, ৩ টন কয়লা ও ১ টন লোহা উৎপাদন করা হচ্ছে।

সম্পূর্ণ পরিবেশবান্ধব ও মানসম্মতভাবে উৎপাদন করায় এবং তেলে ক্ষতিকারক কার্বন না থাকায় একে সবুজ জ্বালানি তেল নামকরণ করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে।

বিদেশি প্রযুক্তিতে দেশে সর্বপ্রথম এ ধরনের জ্বালানি তেল উৎপাদন করা হচ্ছে দাবি করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেন, “উৎপাদন প্রক্রিয়ায় কোনোরকম পরিবেশের ক্ষতি হবে না।’’

‘‘এ বিকল্প জ্বালানি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, তেমনি অন্যদিকে বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হচ্ছে।”

লিটারপ্রতি সবুজ (পরিবেশবান্ধব) এ জ্বালানির দাম ৫৫ টাকা। এ জ্বালানির মাধ্যমে প্রতি মাসে সাড়ে ১৬ কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে বলে তিনি দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
ইএস/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত