![]() কলম হাতে কুপোকাত ধনি18 Feb 2013 08:20:58 PM Monday BdST
আন্তর্জাতিক ডেস্ক ঢাকা: ক্রিকেটর ২২ গজের ক্রিচটির ওপর বেশ আধিপত্য তার। উইকেটের সামনে যেমন অপ্রতিরোধ্য পিছনেও তাই। জয় করেছে বিশ্বকাপ। কিন্তু কলম হাতে ঠিক বিপরীত চিত্র তার। ফেল মেরেছেন স্নাতক পরীক্ষায়। পাঠক বলা হচ্ছে, ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধনির কথা। স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি। রাঞ্চির সেইন্ট জেভিয়ারস কলেজে ব্যবসায় (ভোকেশনাল) বিভাগের শিক্ষার্থী তিনি। ছয় ছয়টি পরীক্ষার কোনোটিতে পাস করতে পারেননি তিনি। ৩১ বছর বয়সী ধনি যেন পরীক্ষা পাস করতে পারে তার জন্য কর্তৃপক্ষ যথেষ্ট সুযোগ দিয়েছিল জানান কলেজের অধ্যক্ষ। ফাদার নিকোলাস টেলে বলেন, “প্রথম সিমেস্টারে ধনিকে বইপত্র এবং গবেষণার প্রয়োজনীয় বিষয়াদি সরবরাহ করা হয়েছিল। জাতীয় দলের নেতৃত্বদানকারী অসাধারণ ক্রিকেটার হিসেবে ক্লাসে তার অনুপস্থিতিকে মেনে নেওয়া হতো। এমনকি তার মর্জিমাফিক পরীক্ষার স্থান ও তারিখ ঠিক করতাম আমরা।” গত বছর আন্ডার-১৯ দলের কিপার উন্মুক্ত চন্দ্রকে ক্লাসে উপস্থিতি কম থাকায় কর্তৃপক্ষ পরীক্ষা দিতে দেয়নি। এর সমালোচনা করেন ধনি। উন্মুক্ত চন্দ্রের পক্ষে অবস্থান নেন তিনি। বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||
