![]() ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হামিদ আর নেই04 Aug 2012 09:09:41 AM Saturday BdST
স্টাফ করেসপন্ডেন্ট ঢাকা:ধারাভাষ্যকার আব্দুল হামিদ আর নেই (ইন্নালিল্লাহে...রাজেউন)। শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে ক্রীড়াজগতে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। আব্দুল হামিদ ছিলেন বাংলাদেশ বেতারের একজন জনপ্রিয় ধারাভাষ্যকার। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক আমাদের সময়ের স্পোর্টস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কাজের স্বীকৃতিস্বরূপ একুশে পদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১২ সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||
