![]() আখাউড়া-আগরতলা রেল সংযোগ নিয়ে খুশি ত্রিপুরাবাসী18 Feb 2013 07:22:52 PM Monday BdST
আগরতলা করেসপন্ডেন্ট আগরতলা (ত্রিপুরা): আখাউড়া আগরতলা রেল সংযোগের মৌ স্বাক্ষরিত হওয়ায় খুশি ত্রিপুরার মানুষ। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে ব্যবসায়ী, সাধারণ গৃহবধূ থেকে কর্মচারী সব অংশের মানুষ একে স্বাগত জানিয়েছেন। সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর বলেছেন, আমরা অনেক দিন অপেক্ষা করেছিলেম এই মৌ স্বাক্ষরিত হবার জন্য। এটা আনন্দের সময়। যত তারাতারি আখাউড়া-আগরতলা রেল সংযোগের কাজ শেষ হবে ততই মঙ্গল হবে এই অঞ্চলের। তিনি বলেন, এই রেল লাইন নির্মাণের জন্য রাজ্য সরকার ধারাবাহিকভাবে চাপ দিয়ে আসছিল কেন্দ্রের উপর। এক বছর আগেই ভারতের রেল মন্ত্রণালয় এই ব্যাপারে ঘোষণা দিয়েছিল। ১২ কিলোমিটার দীর্ঘ এই রেল লাইন নির্মাণে খরচ হবে ২৭১ কোটি টাকা। আগরতলার গৃহবধূ সুনীতা রায়ের মতে, রেল সংযোগ হলে বাংলাদেষ যাওয়া আরও সহজ হবে। এটা সময়ের দাবি বলেই মনে করেন তিনি। বাংলাদেশ সময় : ১৯১৯ ঘন্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩ বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
||
