banglanews24.com Logo

পুলিশ হেফাজতে থাকা গাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধারে আসামিদের ফের রিমান্ডে

14 Mar 2012   10:22:11 PM   Wednesday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: থানা হেফাজতে থাকা ছিনতাইকৃত একটি গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধারে ব্যর্থ হয়ে জেল হাজতে থাকা ৫ আসামিকে ফের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ছিনতাইকৃত ওই গাড়িতে ফেনসিডিল আছে মর্মে গোপন সূত্রে ফোন পাওয়ার পরও ঘিওর থানা পুলিশ ওই গাড়ির ভেতরে থাকা ৩৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে পারেনি।

অবশেষে আসামিদের রিমান্ডে এনে থানা হেফাজতে থাকা গাড়ির ভেতর থেকে বোতলগুলো উদ্ধার করা হয়।

গত ৯ মার্চ রাতে মানিকগঞ্জের তরা সেতরু টোলপ্লাজা এলাকা থেকে একটি ছিনতাই করা প্রাইভেট কারসহ আটক করা হয় ৫ যুবককে।

ঘিওর থানা পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দিলে আদালত তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।

ছিনতাইকৃত করা গাড়িটিতে রেখে দেওয়া হয় থানা হেফাজতে।

বুধবার দুপুর ২টার দিকে সেই গাড়িটি থেকে ৩৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ছিনতাই মামলার আসামিদের রিমান্ডে এনে।   

গত ৯ মার্চ রাতে ছিনতাইকরা প্রাইভেটকারসহ মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাকির হোসেন (৩৬), গাইবান্ধার হাসানুর রহমান (৩২), মিন্টু চন্দ্র (২২), বগুড়ার জিয়াউর রহমান (৩০) ও গাজীপুরের মামুনুর রশীদকে (৩৫) তরা সেতু টোল প্লাজা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পরদিন তাদের গাড়ি ছিনতাই মামলায় আদালত থেকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়।
 
থানা হেফাজতে থাকা গাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার প্রসঙ্গে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল-ইসলাম জানান, গত সোমবার রাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে জানান, থানা হেফাজতে থাকা ওই গাড়িটিতে বিপুল পরিমাণ ফেন্সিডিল আছে।

ফোন পাওয়ার পর পুরো গাড়িটি তন্ন তন্ন করে খুঁজেও কোনো ফেন্সিডিল পাওয়া না যাওয়ায় আসামিদের বুধবার রিমান্ডে আনা হয়।

রিমান্ডে আনার পর তারা গাড়িতে ফেন্সিডিল রাখার কথা স্বীকার করে এবং নিজেরাই ৩৭৮টি বোতল বের করে দেয়।

ফেন্সিডিলের বোতলগুলো রাখা ছিল গাড়ির পেছনের সিটের ভেতরে বিশেষ কৌশলে বানানো বক্সে এবং গাড়ির স্টিয়ারিং হুইলের পাশে সিডি রোমের আড়ালে বানানো বক্সের মধ্যে।

উল্লেখ্য, গত ৮ মার্চ গাইবান্ধার পলাশবাড়ি এলাকা থেকে ঢাকা মেট্রো- ১১-৭৯৭৬ নম্বরের প্রাইভেট কারটি ছিনতাই হয়েছিল।

গাড়ির মালিক গাইবান্ধার আব্দুর রাজ্জাক ৮ তারিখেই পলাশবাড়ি থানায় গাড়ি ছিনতাইয়ের বিষয়ে একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।    

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত