banglanews24.com Logo

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য চাল ও নগদ অর্থ বরাদ্দ

11 Oct 2012   05:42:06 PM   Thursday BdST

নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম/পিআইডি

ঢাকা: সরকার নোয়াখালী, ভোলা ও চট্টগ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ৭০০ মেট্রিক টন চাল ও নগদ ২০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছে। আজ ১১ অক্টোবর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলাগুলোর অনুকূলে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বরাদ্দ প্রদান করা হয়।

১০ অক্টোবর রাতে মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় নোয়াখালী, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজারসহ কয়েকটি জেলার ওপর ঘূর্ণিঝড় আঘাত হানে। ঘূর্ণিঝড়ের প্রভাবে হতাহতের ঘটনাসহ ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।

সরকার ঘটনা অবহিত হওয়ামাত্রই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে সরকার উল্লিখিত ত্রাণ সামগ্রী বরাদ্দ প্রদান করেছে। প্রয়োজনে আরও বরাদ্দ প্রদান করা হবে।

বাংলাদেশ সময় : ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১২
এনএস/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত