|

সার্ভিল্যান্স সফটওয়ার
গ্যাপ এনালাইসিস প্রক্রিয়ায় এসইসি
29 Aug 2012 04:17:07 AM Wednesday BdST
স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: পুঁজিবাজারের দৈনন্দিন লেনদেনের ওপর সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নজরদারিতে জোরালো করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে (এডিবি) অর্থায়নে নির্মানাধীন নিজস্ব সফটওয়ার চালুর আগে গ্যাপ এনালাইসিস প্রক্রিয়া চলছে।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে এসইসির বাজার মনিটরিং-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সফটওয়ার সরবরাহকারী ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে মঙ্গলবার বিকেলে বৈঠক করেছে।
বৈঠককালে সফটওয়ার সরবরাহকারী প্রতিষ্ঠানকে এসইসি’র পক্ষ থেকে সফটওয়ার সম্পর্কিত চাহিদা তুলে ধরা হয় বলে জানা গেছে।
প্রসঙ্গত, নিজস্ব সার্ভিলেন্স সফটওয়ার না থাকাতে এতদিন ঢাকা ও চট্টগ্রাম স্টক একচেঞ্জের সফটওয়্যারের সহায়তায় বাজার মনিটরিং করতো নিয়ন্ত্রক সংস্থাটি।
এদিকে সার্ভিলেন্স সফটওয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান বিশেষজ্ঞ দলের সঙ্গে মত বিনিময় করেছে ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) এবং বাংলাদেশ সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল)।
এই বৈঠকে অংশ নেওয়া সিএসইর সহকারী মহা-ব্যবস্থাপক (তথ্যপ্রযুক্তি) হাসনাইন বারি জানান, সরবরাহকারী প্রতিষ্ঠানের নিজেদের সফটওয়ারের ফিচার উপস্থাপনের পরে আমরা নিজেদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থাপনা করেছি। আমাদের সফটওয়ারগুলো কিভাবে কাজ করে তাও তাদের বলা হয়েছে।
এর আগে রবিবার সার্ভিল্যান্স সফটওয়্যারটি গ্যাপ এ্যানালাইসিসের প্রস্তুতি হিসেবে দুই স্টক এক্সচেঞ্জ ও সেন্টার ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (ডিসিবিএল) কর্মকর্তাদের সার্ভিলেন্স সফটওয়ার সম্পর্কে বৈঠক করে এসইসি।
এ সফটওয়ারটি চালু করা সম্ভব হলে পুঁজিবাজারে আরো শক্তিসালিভাবে মনিটরিং করতে পারবে এসইসি। যা পুঁজিবাজারে বিরাজমান অনেক দূর্নীতি ও অনৈতিকতা কমিয়ে আনতে সক্ষম হবে বলে মনে করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।
সোমবার এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহামান বাংলানিউজকে জানান, বাধ্য বাধকতা থাকার কারণে চলতি বছরের নভেম্বরের মধ্যে যেভাবেই হোক সার্ভিল্যান্স সফটওয়ার চালু করতে হবে।
একই সঙ্গে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এ সফটওয়ারটি তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২ এইচএমএম/এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|