|

নরেশ মণ্ডলের কবিতা
শিশিরে ভেজানো পা
14 Aug 2012 02:28:44 PM Tuesday BdST
নরেশ মণ্ডল বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মুখোমুখি
পছন্দের মানুষ দেখলে পাশাপাশি অ-পছন্দের মানুষ দেখলে কখনও আগু পিছু হাঁটি।
চিনেও চিনি না জেনেও জানি না ভালো বাসা বাসি কখনও কানাকানি।
এ সব ছেড়ে আসুন পাশাপাশি হাতে হাত রেখে বসি না হলে— মুখোমুখি।
নীরবে
বিপ্লব চলে গেল নীরবে যারা যায় অনেকেই এভাবে অসময়ে চলে যায় যেমন জয়দেব চলে গেল। এ ভাবে না গেলেই ভালো করতিস। এত তাড়া ছিল তোর! দু’দণ্ড অন্তত খেয়ে যেতিস আমার বাড়িতে।
মাঝে মাঝে খাপছাড়া উড়ে আসতিস। ডালে বসার মতো বসতিস, কখনো সখনো দোল খেতিস। তোর ভালোলাগায় আমার সায় না থাকলেও তুই দুলতিস তোর মতো করে।
যাবার আগে একবার বলে গেলি না তুই যাবি তোর তাড়া আছে
বিজ্ঞাপনটা দিয়ে গেলি না সুচিত্রা মিত্রের উপর তোর লেখাটা একবার দেখলিও না। কিসের এত তাড়া তোর! না বলে নীরবে চলে গেলি
প্রিয় মুখ
প্রিয় মুখ, মনে পড়ে আজকাল এত কেন মনে পড়ে! কতকাল অজানা হাওয়ায় ভেসেছো গুটি গুটি দিন দিন দেখি না এখন। রাস্তায় জ্বলে ওঠে লাল বাতি পাতি বলে হেঁটে যাওয়া পারি না এখন। নিওন আলোয় বৃষ্টিরা খেলা করে আদুল গায়ে নেমে পড়ে ছেলেগুলো গাড়ি বারান্দায় দাঁড়িয়ে পড়ি। তোমাকে খুঁজি, প্রিয় মুখ হাজার মুখের মিছিলে রোজ খুঁজে পাই যদি একদিন!
শিশিরে ভেজানো পা
কতকাল দেখা হয় না ভোর একান্তে কাটে রাত ক্লান্ত আকাশে তারা খসা দেখি
এখন ডাকে না কেউ শুনি না পাখির গান শিশিরে ভেজে না পা ক্লান্ত শরীর রাত ভাঙে রোজ ভোরকে চুরি করেছে কে
জেগে আছি আজ চেখের পাতা ভারী হলে জানলাটাকে খুলে রাখি
ভোর যে আমার চাই চাই—পাখির গান শিশিরে ভেজানো পা তাইতো আমি জেগে আছি
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১২
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|