banglanews24.com Logo

এসএসসি পরীক্ষা: প্রথম দিন অনুপস্থিত ৭৭২৩

03 Feb 2013   07:49:20 PM   Sunday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাধ্যমিক ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সারাদেশে মোট ৭ হাজার ৭শ’ ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুল্লাহ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ঢাকা শিক্ষাবোর্ডে ১ হাজার ২শ’ ১৪, কুমিল্লায় ৩ শ’ ৮৩, যশোরে ২শ’ ৯৯, রাজশাহীতে ৪ শ’ ৯৮, চট্টগ্রামে ৩ শ’ ৪২, সিলেটে ১ শ’ ২৪, বরিশালে ১ শ’ ৭৪, দিনাজপুরে ২ শ’ ২৮, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৩ হাজার ৮ শ’ ১ ও কারিগরি বোর্ডে ৬ শ’ ৬০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।

এছাড়া, প্রথম দিনে ৩৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ১, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ২১ ও কারিগরি বোর্ডে ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে।  

এদিকে, কুমিল্লা বোর্ডে ২ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া, গোলযোগের কারণে ভোলার চরফ্যাশন-১ কেন্দ্রে ১ ছাত্রকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, এ বছর মোট পরীক্ষার্থী ১০ লাখ ৮১ হাজার ৭ শ’ ৯৩ জন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
এমআইএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত