banglanews24.com Logo

সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোর মানচিত্র হচ্ছে

10 Sep 2012   05:20:58 PM   Monday BdST

আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): ভারত ও বাংলাদেশের দুই সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোর একটি মানচিত্র প্রস্তুত করছে। সীমান্তে অপরাধ দমন সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বিএসএফ’র এক কর্মকর্তা জানিয়েছেন, যেসব সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক বাণিজ্য বা অন্য অপরাধ বেশি সংঘটিত হয় তার একটি তালিকা তৈরি হচ্ছে। যেসব সীমান্ত পয়েন্টে অপরাধ বেশি হচ্ছে, তার একটি মানচিত্র প্রস্তুত করা হচ্ছে। এতে অপরাধ দমন সহজ হবে।

তিনি আরো জানান, বিএসএফ এবং বিজিবি যৌথভাবে ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে এ ধরনের ১১৫টি পয়েন্ট বা এলাকা চিহ্নিত করেছে।

প্রথম দিকে বিজিবি ১২০টি পয়েন্ট বা এলাকা চিহ্নিত করে এবং বিএসএফ ১২৭টি পয়েন্টকে অপরাধপ্রবণ বলে চিহ্নিত করে। শেষ পর্যন্ত দুই তরফে মিলে ১১৫টি এলাকাকে অপরাধপ্রবণ হিসেবে চূড়ান্তভাবে চিহ্নিত করা হয় বলে জানান ওই কর্মকর্তা।

উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। বাংলাদেশের সঙ্গে শুধু ত্রিপুরা রাজ্যের রয়েছে ৮শ’ ৫৬ কিলোমিটার সীমান্ত।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত