banglanews24.com Logo

ল্যাপটপ প্রদর্শনী শেষ হলো

09 Jun 2012   06:28:36 PM   Saturday BdST

সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশের হাজারো ল্যাপটপপ্রেমীদের ভিড়ের মধ্য দিয়েই ৯ জুন তিন দিনব্যাপী সামার ল্যাপটপ প্রদর্শনীর আনুষ্ঠানিক সমাপ্তি হলো। এ আয়োজনের শেষদিনে দর্শক সমাগম যেমন বেশি ছিল, তেমনি ছিল বাড়তি বিক্রির হিড়িক।

এবারের ল্যাপটপ প্রদর্শনীর সমন্বয়ক বিপ্লব ঘোষ রাহুল জানান, ৩ দিনের প্রদর্শনীর শেষদিনে প্রচুর ল্যাপটপ বিক্রি হয়েছে। প্রথম দুদিনে প্রায় ২ হাজার ৪০০ ল্যাপটপ বিক্রি হয়েছে।

এ প্রদর্শনীতে ফ্রিল্যান্স আউটসোর্সিং এবং সামাজিক যোগাযোগ বিপণন ছাড়াও মোট ৫টি সেমিনার অনুষ্ঠিত হয়। এ বিশেষায়িত প্রদর্শনীতে প্রতিটি ল্যাপটপের সঙ্গে ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়ের সঙ্গে ছিল বাড়তি সব পুরস্কার।

পুরো প্রদর্শনীর সফলতা সম্পর্কে আয়োজক সূত্র জানিয়েছে, অন্য যেকোনো আয়োজনের তুলনায় এবার এসেছে ভিন্ন মাত্রা। ধারাবাহিতা রক্ষায় ১২তম আয়োজনে বৈচিত্র্য থাকবে এমন ঘোষণার মধ্য দিয়েই শেষ হয় মেকার কমিউনিকেশন আয়োজিত ১১তম ল্যাপটপ প্রদর্শনী।

বাংলাদেশ সময় ১৮২৬ ঘণ্টা, জুন ৯, ২০১২


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত