banglanews24.com Logo

জাবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৮৮ পরীক্ষার্থী

05 Oct 2012   07:06:44 PM   Friday BdST

জাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৮৮জন পরীক্ষার্থী। ৩ অক্টোবর আবেদনের শেষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও দুইটি ইনস্টিটিউটে মোট আবেদনপত্র জমা পড়েছে ২লাখ ২০হাজার ৯শ ২২টি।

ভর্তি পরীক্ষায় ইউনিটগুলোর মধ্যে সর্বাধিক ৭৮ হাজার ৭৬২টি আবেদন জমা পড়েছে কলা ও মানবিকী অনুষদে। এছাড়া ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ৩১ হাজার ২৩৯ টি, ‘বি’ ইউনিটে (সমাজ বিজ্ঞান অনুষদ) ২০ হাজার ৪৯১ টি, ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩৭ হাজার ১৫০ টি, ‘ই’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২২ হাজার ৯৮৯ টি, ‘এইচ’ ইউনিটে (ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ১০ হাজার ৯২৮টি, ‘জি’ ইউনিটে (ইন্সটিটিউট অব বিজসেনস অ্যাডমিন্সিট্রেশন {আইবিএ-জেইউ}) ৬ হাজার ৯৪৭টি এবং ‘এফ’ ইউনিটে (আইন অনুষদে) ১২ হাজার ৪১৬টি আবেদন পত্র জমা পড়েছে।

ভর্তি পরীক্ষা শুরু হবে ১৩ অক্টোবর গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের পরীক্ষার মধ্যে দিয়ে। এরপর ১৪ অক্টোবর জীববিজ্ঞান অনুষদ, ১৫ অক্টোবর ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি(আই আই টি) ও ‘সমাজবিজ্ঞান অনুষদ, ১৬ অক্টোবর আইন ও ব্যবসায় শিক্ষা অনুষদ, ১৭ অক্টোবর আইবিএ-জেইউ এবং কলা ও মানবিকী অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক  এবং বাংলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৮ অক্টোবর কলা ও মানবিকী অনুষদের সাংবাদিকতা ও গনমাধ্যম অধ্যায়ন, দর্শন, নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ। ২০ অক্টোবর একই অনুষদের রয়েছে ইংরেজি, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষা।

বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার(টিচিং) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠ ভাবে সর্ম্পূণ করতে যাবতীয় প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১২
ওয়ালিউল্লাহ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত