banglanews24.com Logo

কুষ্টিয়ায় শিশু পাচারের চেষ্টার অভিযোগে যুবক আটক

28 Mar 2012   04:34:58 PM   Wednesday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ায় শিশু পাচারের চেষ্টাকালে নাসির উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের হাউজিং সি-ব্লক পুকুড়পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া হাউজিং ক্যাম্প পুলিশের আইসি এসআই সরোয়ার বাংলানিউজকে জানান, আটক নাসির উদ্দিন হাউজিং সি-ব্লকের আজিজুর আলীর ৩ বছর বয়েসী শিশু কন্যা আজমেরীকে বাসার সামনে থেকে মুখ চেপে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এসময় শিশুটি চিৎকার দিলে স্থানীয় জনতা নাসিরকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে হাউজিং ক্যাম্প পুলিশ নাসিরকে আটক করে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইন-চার্জ কাজী জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক নাসির কুষ্টিয়া শহরতলীর জুগিয়া পালপাড়া গ্রামের মৃত শামসুদ্দিন আলীর ছেলে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১২

সম্পাদনা: আশিস বিশ্বাস, সিনিয়র নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত