![]() হলমার্ক কেলেঙ্কারিএমডি তানভীরসহ ৫জনের বিরুদ্ধে রাতেই মামলা হচ্ছে12 Sep 2012 12:58:55 PM Wednesday BdST
সিনিয়র ইকোনমিক করেসপন্ডেন্ট ঢাকা: রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে অখ্যাত হলমার্ক গ্রুপের প্রায় সাড়ে ৩হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় অবশেষে মামলা হচ্ছে। সোনালী ব্যাংকের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় ডিএমপির শাহবাগ থানায় এ মামলা করা হবে বলে জানিয়েছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত। তবে রাত ৯টা পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। সকালে প্রদীপ কুমার দত্ত বলেন, হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, স্ত্রী জেসমিন ইসলাম, রূপসী বাংলা হোটেল শাখার উপ মহা ব্যবস্থাপক আজিজুর রহমান, সহ মহাব্যবস্থাপক সাইফুল হাসান ও কর্মকর্তা আব্দুল মতিনের বিরুদ্ধে এ মামলা করা হবে। এখন চলছে প্রস্তুতি। প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক অথবা উপ-মহাব্যবস্থাপক পর্যায়ের কোনো কর্মকর্তা মামলার বাদী হতে পারেন বলেও জানান তিনি। সোনালী ব্যাংক সূত্র বলছে, সন্ধ্যায় না হলেও রাতেই মামলা হচ্ছে। শাহবাগ নয়, রমনা থানায় মামলা হবে বলেও জানায় ঐ সূত্র। আর মামলা দায়ের হচ্ছে এমন খবরে রমনা থানায় রাত ৯টা পর্যন্ত বিভিন্ন দৈনিক, সংবাদ মাধ্যম ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবস্থান করতে দেখা গেছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||
