banglanews24.com Logo

রুয়েটে ১ম বর্ষে ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর

09 Sep 2012   03:58:53 PM   Sunday BdST

রাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ।

রোববার সকালে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
ওই সভায় রুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মর্ত্তুজা আলী, রেজিস্ট্রার প্রকৌশলী আবুল বাসার, সব ডিন ও বিভাগীয় প্রধান ও ভারপ্রাপ্ত কন্ট্রোলার উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ও গ্রহণের তারিখসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাদি পত্রিকায় বিজ্ঞপ্তি এবং রুয়েটের ওয়েবসাইটের (www.ruet.ac.bd )মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত