banglanews24.com Logo

লক্ষ্মীপুরে গুলি ও অস্ত্র উদ্ধার

23 Mar 2012   09:23:57 AM   Friday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার পশু হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করে।

তবে পুলিশ এ সময় কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মামুন বাংলানিউজকে বলেন, ‘বড় ধরনের নাশকতা ঘটানোর জন্যই এ অস্ত্র সংগ্রহ করেছে বলে ধারনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২
প্রতিবেদক: সাইফুল ইসলাম স্বপন
সম্পাদনা: মো. মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত