banglanews24.com Logo

তিন এভারেস্ট বিজয়ীকে বুধবার খালেদা জিয়ার সংবর্ধনা

10 Jul 2012   10:29:49 PM   Tuesday BdST

স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া তিন এভারেস্ট বিজয়ী এমএ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনকে  সংবর্ধনা দেবেন। বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছেন।

তারা তিনজনই সংবর্ধনা নিতে যাবেন বলে জানিয়েছেন এভারেস্ট বিজয় এমএ মুহিত।  

গত ১৯ মে বাংলাদেশের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। আর দ্বিতীয়বারের মতো এভারেস্ট জয় করেছেন এম এ মুহিত। তারা প্রথমবারের মতো নারী-পুরুষ যৌথভাবে এভারেস্ট জয় করেন। এর ঠিক এক সপ্তাহ পর ওয়াসফিয়া নাজরীন গত ২৬ মে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এমএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত