|

বিশ্বনাথের অবস্থা জানতে বিএনপির সংসদীয় টিম গঠন
04 Jul 2012 07:48:05 PM Wednesday BdST
স্পেশাল করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় সৃষ্ট পরিস্থিতি সরেজমিনে তদন্ত করে প্রকৃত অবস্থা জানাতে ৫ সদস্যের সংসদীয় টিম গঠন করেছে বিএনপি।
জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক এমপিকে টিমের প্রধান করা হয়েছে। সংসদীয় টিমকে ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বুধবার বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ এপ্রিল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় সকল স্তরের জনগণের স্বতঃস্ফুর্ত আন্দোলনকে সরকার দলন-পীড়নে পিষ্ট করে। বর্তমানে বিশ্বনাথ উপজেলা ভয়াল জনপদে পরিণত হয়েছে। এ অবস্থায় ওই এলাকা সরেজমিনে পরিদর্শন করে প্রকৃত অবস্থা অবহিত হওয়ার জন্য জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক এমপির নেতৃত্বে দলের ৫ জন সংসদ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।
টিমের অন্যান্য সদস্যরা হলেন, এ কে এম হাফিজুর রহমান এমপি, নজরুল ইসলাম মঞ্জু এমপি, আশরাফ উদ্দিন নিজান এমপি, শাম্মী আক্তার এমপি
এলাকা পরিদর্শন শেষে পরিদর্শন টিম প্রতিবেদন তৈরি করে আগামী ৫ দিনের মধ্যে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে পেশ করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২ এমএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|