|

গাছের বয়স ৪ হাজার ৭৮৯ বছর!
11 Jan 2013 05:00:15 AM Friday BdST
সাজিদুল হক, স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: আশ্চর্য! এই পৃথিবীর পুরোটাই নানা বিচিত্র ঘটনা আর উপাদানে পরিপূর্ণ। বিচিত্র সব গাছ, নদী, পাহাড়সহ অনেক কিছুই রয়েছে এখানে। নিচের এই তথ্যগুলো বিষয়টি আরেকবার মনে করিয়ে দেয় আমাদের।
১. চার হাজার ৭৮৯ বছর বয়সী গাছ! এটিকে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি বয়সের গাছ হিসেবে ধরা হয়। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এ গাছটিকে ‘মেথুসেলাহ’ বলা হয়। হিব্রু এই শব্দটিকে প্রাচীন অর্থে ব্যবহার করা হয়।
২. পৃথিবীর সবচেয়ে বড় গাছটিও রয়েছে ক্যালিফোর্নিয়ায়। সিকোইয়া গোত্রের এ গাছটির উচ্চতা ৮৪ মিটার, আর কাণ্ডের ব্যাস ২৯ মিটার।
৩. পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল গাছ হচ্ছে ইউক্যালিপটাস। এক বছরে এটি ১০ মিটার লম্বা হয়।
৪. বাওবাব গাছ তার কাণ্ডের ভেতর এক হাজার লিটার পানি ধরে রাখতে পারে।
৫. রাশিয়ার হোয়াইট সি’র তাপমাত্রা সবেচেয়ে কম, ২ ডিগ্রি সেন্টিগ্রেড। আর পারস্যের গালফ সি’র তাপমাত্রা সবচেয়ে বেশি। গ্রীষ্মে এর তাপমাত্রা থাকে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
 ৬. মিশরের নীল নদের উপরের চেয়ে মাটির তলদেশে পানি প্রবাহ ছয়গুণ বেশি থাকে।
৭. এন্টার্কটিকার নটোথেনিয়া মাছের রক্ত ‘অ্যান্টি ফ্রিজ’ হিসেবে কাজ করে। রক্তে থাকা বিশেষ ধরনের প্রোটিন একে জমে যাওয়া থেকে রক্ষা করে।
৮. পৃথিবীর বেশ কয়েকটি প্রাচীন পর্বত রয়েছে স্কটল্যান্ডে। ধারণা করা হয়, এগুলো চারশ’ মিলিয়ন বছরের পুরনো।
৯. এন্টার্কটিকার বরফের পুরত্ব তিন থেকে চার কিলোমিটার। বিস্তৃত ১৩ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে।
সূত্র: ইন্টারনেট
বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২ এসএইচ/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|