![]() সাইফুল্লাহ মাহমুদ দুলালের গুচ্ছকবিতাতোমাকে কিংবা রুমাকে খুঁজতে গিয়ে04 Oct 2012 04:14:32 PM Thursday BdST
সাইফুল্লাহ মাহমুদ দুলাল তোমাকে কিংবা রুমাকে খুঁজতে গিয়ে শাহবাগ আমাকে চিনলো না! আমার চির চেনা শহরে আমি অচেনা অতিথি? জোছনায় ভেজা, কামিনীফুলের সুবাস ছড়ানো নগরের অদ্ভূত সেই নম্র নির্জনতা-নিরিবিলিগুলো কোথায় যেনো হারিয়ে গেছে চাঙ্কার পুলের ইতিহাস মতো, মসলিনের মৃত্যু মতো। ঢাকা শহর ঢাকা পড়ে গেছে জটিলতায়। এ শহর আমার শহর নয়; অন্য কোনো নাড়ী! ট্রাকের চাকার নিচে থেতলে থাকা চ্যাপ্টা বিড়ালের মতো খালঝিলগুলো নির্মিতব্য ভবনের পায়ের তলায় প্রত্নতত্ত্বের উপমায় বিলুপ্ত জীবন। আমার পায়ের শব্দে কেঁদে উঠলো খালঝিলের কংকাল। আর সেই সব হাইরাইজ বিল্ডিং আমাকে লিলিপুট ভেবে আকাশ থেকে তাকিয়ে উপহাসে মুচকি মুচকি হাসলো! পুরুনো বিলবোর্ড চোখ ফিরিয়ে নিলো আর ডিজিটাল বিলবোর্ডও সন্দেহচিহ্ন চোখে রেখে পাল্টে ফেললো পরবর্তী স্লাইট। খালঝিলগুলো রাতদিন আড্ডা দেয়ার জায়গাগুলো এখন লীগদলের দখলে। আমরা সেখানে কবিতা পড়তাম, খালি পেটে চা খেতাম- সেই স্মৃতিগুলো পাখি হয়ে এলো, চলে গেলো অভিমানে। আজিমপুরের কবরের মানুষগুলো এদের চেয়ে অনেক ভালো। তারা আমাকে চিনে স্বাগতম জানালো। কিন্তু পল্টনের মোড় চশমা খুলে তাকালো, না দেখার ভান করে চলে গেলো দোতলা বাস। যে লেটার প্রেসে হ্যান্ডকম্পোস করে আমরা লিটিল ম্যাগ করতাম, সেই প্রেস এখন আইসিসিইউতে নাকি কোমায় ঘুমিয়ে আছে। ভ্রমণ কাহিনীর চরিত্রে নিজেকে ভীষণ অসহায় মনে হলো। মন খারাপ করে রমনা পার্কে ঢুকতেই গাছগাছালির পাতাগুলো নড়ে উঠলো। শীতল ছায়ায় জড়িয়ে নিলো ভাইগাছ, বোনগাছ। বিষন্ন মন মিশে গেলো বৃক্ষবন্ধুদের ভালোবাসায়। বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||

