banglanews24.com Logo

তৃণমূলের কাছে ফের সমর্থন চাইলেন প্রণব

24 Jun 2012   12:45:17 PM   Sunday BdST

কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা : নাম না করে আরো একবার তৃণমূলের কাছে   সমর্থন চাইলেন ভারতের ভাবী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

রোববার সকালে রামকৃষ্ণ মিশনের বেলুর মঠে যাওয়ার আগে ঢাকুরিয়ায় নিজের বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ইউপিএ প্রার্থী হিসাবে সকলের কাছে সমর্থনের আবেদন রাখছি। যারা এখনও সিদ্ধান্ত নেয়নি, তাদের কাছেও আমাকে সমর্থন দিতে আবেদন করছি।

সূত্রের খবর, প্রয়োজনে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছেও আবেদন রাখতে পারেন তিনি।

এদিকে শনিবার নিজের গ্রামের বাড়ি বীরভূমের কীর্ণাহার থেকে রাতেই কলকাতায় ফিরে আসেন তিনি। দিল্লি যাওয়ার আগে এদিন সপরিবারে বেলুর মঠে যান।

রোববার সকাল পৌনে এগারোটা নাগাদ প্রবল বৃষ্টির মধ্যেও তিনি বেলুর মঠের উদ্দেশ্যে রওনা দেন। সাড়ে এগারোটা নাগাদ মঠে পৌ‍ঁছান। সঙ্গে রয়েছেন পরিবারের লোকজন।

মঠে পুজো দিয়ে তিনি রামকৃষ্ণ মিশনের মহারাজদের সঙ্গে কথা বলেন ও আর্শীবাদ চান।

প্রণব মুখার্জির এই সফরকে ঘিরে বেলুর মঠে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। এমনকি সাংবাদিকদেরও প্রবেশ নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশ সময় : ১২৩২ ঘণ্টা, জুন ২৪, ২০১২
আরডি/সম্পাদনা : বেনু সূত্রধর. নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত