![]() বিনা চিকিৎসায় মরতে বসেছেন সৌদি আরব প্রবাসী তৌফিকরা26 May 2012 01:52:26 PM Saturday BdST
মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব থেকে সৌদি আরবের আইনি কঠোরতা এবং অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে মরতে বসেছেন প্রবাসী বাংলাদেশি তৌফিক দেওয়ান। সৌদি আরবে অবৈধ বলে বিবেচিত তৌফিক কাজ করতে গিয়ে ৪ তলার ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহত হলেও আকামা এবং ইন্স্যুরেন্স কার্ড না থাকায় চিকিৎসা পাচ্ছেন না। তৌফিক এখন মৃত্যুযন্ত্রনায় কাতরাচ্ছেন। এই মুহূর্তে উন্নত চিকিৎসার ব্যবস্থা অথবা দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা না হলে খুব দ্রুতই তৌফিককে লাশ হয়ে দেশে ফিরতে হবে । বেশি টাকার লোভে ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। দুর্ঘটনা কবলিত অবৈধ শ্রমিকরা চিকিৎসার জন্য গেলে আকামা এবং ইন্স্যুরেন্স কার্ড না থাকার কারণে তাদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠাচ্ছে মেডিক্যাল কর্তৃপক্ষ। পর্যাপ্ত টাকা এবং চিকিৎসার অভাবে এই মানুষগুলোকে প্রায়ই ভিক্ষা-নিষিদ্ধের এ দেশে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ভিক্ষা করতে দেখা যায়। এমনই একজন নারায়ণগঞ্জের দেওয়ান বাড়ির আব্দুস সালাম দেওয়ানের ছেলে তৌফিক দেওয়ান। সৌদি আরবে আসার কিছুদিন পরেই কফিলের চাহিদা(মাসিক ফায়দা) মেটাতে ব্যর্থ হওয়ায় অবৈধ হয়ে যান তিনি। অবৈধ তৌফিক দেশের ফেরার চিন্তা মাথায় নিয়ে অল্প সময়ে বেশি টাকা রোজগারের জন্য বাংলাদেশি ঠিকাদার তোফায়েলের অধীনে কনস্ট্রাকশন কাজে যোগ দেন। কিছুদিন যেতে না যেতেই গত ৪/৫ দিন আগে কাজ করতে গিয়ে ৪তলার ছাদ থেকে পরে মারাত্নকভাবে আহত হন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে আকামা এবং ইন্স্যুরেন্স কার্ড না থাকার অজুহাতে তাকে সেখান থেকে ফেরত দেওয়া হয়। জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর Jewel_mazhar@yahoo.comবাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||
