banglanews24.com Logo

চাঁদা না দিলে অস্ত্র দিয়ে ফাঁসানোর হুমকি!

02 Apr 2012   05:04:46 PM   Monday BdST

জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা এলাকায় কিছুদিন বিরতির পর আবারও মোবাইলফোনে চাঁদাবাজি শুরু হয়েছে। চাঁদার টাকা না দিলে বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

শনিবার রাতে উপজেলার পারলক্ষ্মীপুর গ্রামের মেডুল কামারের কাছে সাগর পরিচয় দিয়ে মোবাইল ফোনে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

চাঁদার টাকা না দিলে বাড়িতে অস্ত্র রেখে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় সাগার নামের ওই দুর্বৃত্ত।

স্থানীয় সূত্র জানায়, এর আগেও মেডুল কামারের কাছে একাধিকবার চাঁদা চাওয়া হয়। চাঁদার দাবিতে তার বাড়িতে বোমা হামলার ঘটনাও ঘটে।

এ ঘটনায় এলাকায় নতুন করে চাঁদাবাজ আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময় : ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১২

প্রতিবেদন : আনজাম খালেক
সম্পাদনা : রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত