banglanews24.com Logo

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

16 Feb 2012   02:16:40 PM   Thursday BdST

নেত্রকোনা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা : নেত্রকোনা শহরের মালনী রোডে একটি নির্মণাধীন ভবনে কাজ করার সময় রাজন মিয়া নামে এক মাদ্রাসা ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

নিহত মাদ্রাসা ছাত্র রাজন মিয়া (২২) নেত্রকোনা সদরের প্রতাপপুর গ্রামের আবু চান মিয়ার ছেলে।

নির্মাণাধীন ভবনের মালিক ময়নাল মিয়া বাংলানিউজকে জানান, রাজন মিয়া দারিদ্রতার কারণে শ্রমিকের কাজ করতে নেত্রকোনা শহরে আসে। এসময় মালনী রোডে আমার নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়।

পরে দ্রুত উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময় : ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত