banglanews24.com Logo

পরিবেশ দূষণ: চট্টগ্রামে বিদেশি জাহাজের জরিমানা

05 Jul 2012   08:24:04 PM   Thursday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থানরত বিদেশি একটি জাহাজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বন্দরের ১০ নম্বর জেটিতে অবস্থানরত কন্টেইনারবাহী এমভি এমসিসি জাভা নামক জাহাজকে বন্দর ম্যাজিস্ট্রেট অনুপম সাহা এ জরিমানা করেন।

অনুপম সাহা বাংলানিউজকে বলেন, “চট্টগ্রাম বন্দরে অতিরিক্ত ধোঁয়া ছেড়ে পরিবেশ দূষণের দায়ে সিঙ্গাপুর থেকে আসা এমভি এমসিসি জাভাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।”

তিনি বলেন, “জাহাজটির বাংলাদেশি এজেন্ট মার্কস বাংলাদেশের প্রতিনিধিকে ডেকে এনে জরিমানার টাকা আদায় করা হয়।”  

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এমইউ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত