|

গাজীপুরে হরতালে নাশকতার আশঙ্কা, পুলিশের ভূমিকা নিয়ে সংশয়
18 Feb 2013 04:49:51 AM Monday BdST
এ কে এম রিপন আনসারী,স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাজীপুর: গাজীপুরে হরতালের আগেই জামায়াত-শিবিরের নির্বিঘ্নে মিছিল সমাবেশ ও রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠেছে সেখানকার পরিস্থিতি।
এদিকে, সম্ভাব্য নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিলেও পুলিশের ভূমিকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
রোববার সন্ধ্যা ৭টায় শহরে জামায়াত-শিবির মিছিল সমাবেশ করে রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ করে। ওই সময় সেখানে পুলিশ থাকলেও কেন তারা কোনো বাধা দেয়নি তা নিয়ে পুলিশের উচ্চ পর্যায়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক সূত্র জানিয়েছে, গাজীপুরে পুলিশের প্রায় ৮০ ভাগ কর্মকর্তা গোপালগঞ্জের হলেও জামায়াত-শিবিরের সঙ্গে তাদের গোপন যোগসূত্রে রয়েছে বলে অভিযোগ রয়েছে।
গাজীপুর সম্প্রতি পুলিশ সুপার কার্যালয় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিয়ে মিছিল সমাবেশ করছে জামায়াত-শিবির। কিন্তু পুলিশ সহজে মিছিলের কথা স্বীকার করছে না। মিডিয়ায় ছবিসহ সংবাদ প্রকাশ হলেও পুলিশ বলছে তাদের মিছিল চোখে পড়েনি।
এ কারণে গাজীপুরে জামায়াত-পুলিশ সখ্যতা আছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশের উর্ধ্বতন কর্তাব্যক্তিরা।
দেখা গেছে, কোনো অপ্রীতিকর ঘটনা বিশেষ করে জামায়াত-শিবিরের কোনো নাশকতা ঘটলে জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুজ্জামান সাংবাদিকদের ফোন ধরেন না। ফলে সাংবাদিকদের পক্ষে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য নেওয়া কষ্টকর হয়ে যায়।
সোমবারের হরতালের আগে রোববার সন্ধ্যায় গাজীপুর শহরে জামায়াত-শিবিরের মিছিল সমাবেশের ঘটনাও অস্বীকার করছেন জয়দেবপুর থানা পুলিশের পরিদর্শক(তদন্ত) জাহিদুল ইসলাম। এ কারণে সোমবারের হরতালে জামায়াত-শিবিরের নাশকতার আশঙ্কা করছেন অনেকে।
পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সোমবারের হরতালকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রোববার রাতে জামায়াত-শিবির গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮,২০১৩ সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর- মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|