banglanews24.com Logo

কুমিল্লায় অস্ত্রসহ ডাকাতি মামলার আসামি আটক

11 May 2012   11:30:19 AM   Friday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লায় রাজেশপুর ইকোপার্ক থেকে একটি এলজি ও ৫ রাউন্ড গুলিসহ ১৫টি ডাকাতি মামলার আসামি রফিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে সদর দক্ষিণ থানার পুলিশ তাকে আটক করে।

সদর দক্ষিণ থানার পরিদর্শক জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাজেশপুর ইকোপার্ক থেকে একটি এলজি ও ৫ রাউন্ড গুলিসহ রফিককে আটক করে ।

তিনি আরও জানান, আটক রফিকের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় ১৫টি ডাকাতি মামলা রয়েছে।

এ ব্যাপারে সদর দক্ষিণ থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মে ১১, ২০১২
কাজী এনামুল হক/ সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত