![]() আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১জহির আহমেদের পদত্যাগ, নতুন বিচারক হচ্ছেন বিচারপতি জাহাঙ্গীর28 Aug 2012 06:37:58 PM Tuesday BdST
চিফ ল’ করেসপন্ডেন্ট ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে পদত্যাগ করেছেন এর বিচারক একেএম জহির আহমেদ। মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন। এদিকে ট্রাইব্যুনালের নতুন বিচারক হিসেবে নিয়োগ পাচ্ছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই বাংলানিউজকে তাৎক্ষণিকভাবে একথা জানান একেএম জহির আহমেদ। এদিকে, একেএম জহির আহমেদ পদত্যাগ করার পর দুপুর ২টায় দুই সদস্যের বিচারক প্যানেল দিয়েই শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম। ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১১ নম্বর সাক্ষী চট্টগ্রামের মুক্তিযুদ্ধের গ্রুপ কমান্ডার সৈয়দ মোহাম্মদ মাহবুবুল আলমের সাক্ষ্যগ্রহণ করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে প্রতিদিনকার মতো তাতে অংশ নেন একেএম জহির আহমেদ। দুপুর এক টায় বিরতিতে যাওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। এদিকে,মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর বিচারক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। মঙ্গলবার বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম। তিনি জানান, মন্ত্রণালয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি নিয়োগ পাবেন। এরপর তিনি বিচারিক কার্যক্রম শুরু করবেন। বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২ বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||
