banglanews24.com Logo

ঝাড়খণ্ডে ১৪ বিধায়কের বাড়িতে সিবিআই’র তল্লাশি

18 May 2012   03:22:47 PM   Friday BdST

কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ঝাড়খণ্ড রাজ্যের রাজ্যসভার দুই আসনের নির্বাচন ঘিরে বিধায়ক কেনাবেচার অভিযোগে শুক্রবার তল্লাশি চালাল সিবিআই। এদিন ১৪ জন ঝাড়খণ্ড বিধায়কের বাড়িসহ মোট ৩৫টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি।

এদিন সকাল থেকেই ৩৬ জনের সিবিআই দলটি ভাগ হয়ে রাঁচি, জামসেদপুর, হাজারিবাগ, গোড্ডা, গিরিডিতে বিধায়কদের বাড়ি বাড়ি তল্লাশি চালায় বলে জানা গেছে ।

অভিযুক্তরা শাসক জেএমএম, বিরোধী আরজেডি এবং কংগ্রেস বিধায়ক। এছাড়াও একজন সাবেক সাংসদ ও তার ভাইয়ের বাড়িতেও এদিন সিবিআই তল্লাশি চালায়। সেই সঙ্গে কলকাতাতেও তল্লাশি চালানো হয়েছে বলে খবর।

এর আগে বিধায়ক কেনা-বেচা কাণ্ডে গত ২১ এপ্রিল ৪ বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। অভিযুক্ত ৪ বিধায়ক জেএমএম-এর বিষ্ণু ভাইয়া, কংগ্রেসের এন ত্রিপাঠি, আরজেডি’র সুরেশ পাসওয়ান এবং নির্দল বিধায়ক তথা শিল্পপতি আর কে আগরওয়াল।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ১৮, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত