![]() বাজেটের কিছু বিষয় অস্পষ্ট: সরকার দলীয় এমপি টিপু21 Jun 2012 07:46:56 PM Thursday BdST
পার্লামেন্ট করেসপন্ডেন্ট সংসদ ভবন থেকে: প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার বিধান রাখা, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ব্যর্থতার ব্যাখ্যা না থাকা এবং কর্মসংস্থানের পরিমান নির্দিষ্ট না থাকায় বাজেট অস্পষ্ট রয়েছে বলে জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য খান টিপু সুলতান। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার শওকত আলী স্পিকারের আসনে ছিলেন। তিনি অর্থমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, “জনস্বার্থে মোবাইল বিলের ওপর প্রস্তাবকৃত কর প্রত্যাহার করা উচিত।” তিনি বলেন, “আগামী অর্থবছরে কতজনকে কর্মসংস্থান করা হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। একই সঙ্গে পিপিপি কেন ব্যর্থ হলো সে বিষয়েও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।” তিনি বলেন, “কালো টাকা সাদা করার বিধান কেন রাখা হলো সে বিষয়েও কোনো ব্যাখ্যা দেননি অর্থমন্ত্রী। এই বিধান রাখার ফলে কে লাভবান হবে তাও অর্থমন্ত্রী বলেননি।” খান টিপু সুলতান কয়লানীতি সম্পর্কে সরকারের স্পষ্ট অবস্থান জানতে চান। এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস স্থানীয় দুগ্ধ শিল্পকে বাঁচানোর জন্য আমদানিকৃত গুঁড়া দুধের ওপর বেশি করে শুল্ক আরোপের প্রস্তাব করেছেন। তিনি অর্থমন্ত্রী উদ্দেশ্যে বলেন, “আমদানিকৃত গুঁড়া দুধের ওপর শুল্ক কমানোর ফলে দেশীয় প্রতিষ্ঠান মিল্পভিটা, প্রাণ ও ব্রাক অসম প্রতিযোগিতায় পড়েছে। আমদানি করা গুঁড়া দুধের দাম বেশি হওয়া উচিত।” বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুন ২১, ২০১২ বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||
